শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

রাজশাহীতে মেস থেকে জাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফাতেমা এলিন ফুজি নামের এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় তার বান্ধবীর মেসে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃত ফাতেমা এলিন ফুজি জাবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (৪৯তম ব্যাচ) ছাত্রী ছিলেন। তার বাড়ি দিনাজপুরের চিরিবন্দর উপজেলায়।

ফুজির বান্ধবীর বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানিয়েছেন, পারিবারিক ঝামেলার কারণে ফাতেমা এলিন ফুজি সম্প্রতি রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় তার এক বান্ধবীর মেসে ওঠেন। সোমবার (২ নভেম্বর) রাতে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের তার এক বান্ধবীর সঙ্গে নিজের কষ্টের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। পরে ওই মেসেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ফুজির বান্ধবী জানান, ফুজির মা মারা গেছেন। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তার সৎ মা ও বাবার সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিলেন ফুজি। পাশাপাশি একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। এখন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এই দুই বিষয়ে সে খুবই হতাশ ছিল। এ বিষয়গুলো নিয়ে সোমবার রাতেও তার সঙ্গে কথা হয়েছিল।

ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD