বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজশাহীর আলোচিত সেই মেয়র পাবনায় গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

রাজশাহীর আড়ানী পৌরসভার আলোচিত মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে শুক্রবার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‘পরবর্তীতে মেয়রকে নিয়ে বাঘা থানার আড়ানীতে নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান তেকে চার বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

উল্লেখ্য, গত ৭ জুলাই মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় মুক্তার আলীসহ তার স্ত্রী, পুত্র এবং দুই ভাতিজার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD