শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

রাজশাহী প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরো পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুজন, করোনার উপসর্গ নিয়ে দুজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

এদিকে রোগী কমে আসায় আরেক দফা শয্যা কমানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে। ৪১৮ থেকে নামিয়ে এই ইউনিটের শয্যা এখন ২৮। ১২টি ওয়ার্ডের পরিবর্তে এখন থেকে আটটি ওয়ার্ডে চলবে করোনার চিকিৎসা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে নাটোর ও পাবনার একজন করে মারা গেছেন।

আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

পরিচালক আরও জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৬১।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD