শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান

রাজীবপুরে আশা’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রাজীবপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পরা অসহায় ও দরিদ্র পরিবার গুলের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

আজ রবিবার রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের কাছে ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হস্তান্তর করে আশা’র রিজিওনাল ম্যানেজার শেফারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, আশা’র রাজীবপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার শাহদৎ হোসেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নুরুল ইসলাম, কর্তিমারী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জোবায়েরুল ইসলাম, লোন অফিসার গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

২০০ টি পরিবারের জন্য সরবরাহকৃত প্যাকেটে ছিল চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার ও লবন ১ কেজি। এই সহায়তায় একটি পরিবার অন্তত ১ সপ্তাহ চলতে পারবে। রাজীবপুর উপজেলা প্রশাসন তালিকা তৈরী করে এগুলো অসহায় কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করবে।

রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃমেহেদী হাসান উন্নয়ন সংস্থা আশা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দূর্যোগময় এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলো যদি কর্মহীন মানুষের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দেয় তাহলে সহজেই এই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠা যাবে।

লাইট নিউজ/রুস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD