শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :

‘রাজ একটা মূর্খ মানুষ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

মাদকসহ বিকৃত যৌনাচারে ব্যবহৃত অনেক সরঞ্জামসহ আটক হয়েছেন অভিনেতা-প্রযোজক নজরুল ইসলাম রাজ (নজরুল রাজ)। অভিযোগ আছে, তরুণীদের দিয়ে ব্ল্যাকমেইলিং ছাড়াও পর্নোগ্রাফি ভিডিও বানাতেন তিনি।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেখানে প্রযোজক নজরুল ইসলাম রাজ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার কোন লেখাপড়া নেই, সে একটা মূর্খ মানুষ। ছোট্ট একটা চাকরি করতো। বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করতো। সমাজের তথাকথিত উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। সবাইকেই আইনের আওতায় আনা হবে।’

প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুরে। চলচ্চিত্র ও নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন তিনি। ২০১৯ সালের জুলাইয়ে রাজ মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন নজরুল রাজ। সেখানেই একটি গোপন কক্ষ এবং বিশেষ বিছানার সন্ধান পেয়েছে র‍্যাব। ধারণা করা হচ্ছে, এই কক্ষটিতে পর্নোগ্রাফি তৈরি করা হতো।

জানা যায়, পরীমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।

কয়েক মাস আগে গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর আলোচনায় আসেন নজরুল রাজ। ওই সময় রাজের সঙ্গে মুনিয়ার একাধিক অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে রাজ জানান, মুনিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে নাটকটির শুটিং শেষ হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD