শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাতে নামছে পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিজেদের চতুর্থ ম্যাচে রেইমসের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্তাদ অগাস্ট-দিলুন সেকেন্ড-এ খেলাটি শুরু হবে রাত পৌনে একটায়। সরাসরি দেখা যাবে টিভি ফাইভ মঁদেতে।

আগের তিন ম্যাচে মাঠে নামেননি ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে প্যারিসে যোগ দিলেও এখনও অভিষেক হয়নি লিওনেল মেসির। তাই এই ম্যাচে মেসি-নেইমারের যুগলবন্দী দেখতে মুখিয়ে আছে ভক্তরা। সঙ্গে এমবাপ্পেকে নিয়ে লোভনীয় এক এক আক্রমণভাগ দেখার অপেক্ষায় বিশ্ব।

তবে ম্যাচের শুরু থেকে মেসি খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট কিছু জানানি, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।

‘আমাদের দেখতে হবে তিনি দলের সঙ্গেম থাকার মতো অবস্থায় আছেন কি না। তারপরই দল ঘোষণা করা হবে। তেমন উঁচু প্রত্যাশা নেই। কারণ নতুন দল, সতীর্থ, লিগ ও জীবন যাপনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবেই।’ বলেন পিএসজি কোচ।

একদিন আগেই নিজের টুইটারে নিজের সঙ্গে মেসি-এমবাপের ছবি প্রকাশ করেছেন নেইমার। লিখেছেন, ‘শিগগিরই আসছে।’

মেসিকে নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন। তিনি বেশ পেশাদার। ভালো মতোই জানেন কীভাবে পরিস্থিতি সামলে নেয়া যায়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD