শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেকে করোনা ইউনিটে আরও ১২ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন করোনায় এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা গিয়েছেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, নওগাঁও, পাবনায় ও নাটোর একজন করে মারা গিয়েছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এ নিয়ে ৩৪ দিনে মোট ৪৪৭ জনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৬৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৫৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৮৩ শতাংশ।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় বাড়ানো হয়েছে ওয়ার্ড ও শয্যা সংখ্যা। আইসিইউসহ শয্যা সংখ্যা ৪০৫টির মধ্যে রোগী রোববার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছে ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৭ জন।

এদিকে, করোনাভাইরাসের বিস্তাররোধে সারাদেশের ন্যায় সাত দিনের জন্য রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। এবারের লকডাউন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত মানুষ ঘর হতে বের হচ্ছেন না। এখানে পুলিশের পাশাপাশি রাজশাহী সিটি এবং প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর দুইটি করে টিম এবং ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে, করোনাভাইরাসের বিস্তাররোধে সারাদেশের ন্যায় সাত দিনের জন্য রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। এবারের লকডাউন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত মানুষ ঘর হতে বের হচ্ছেন না। এখানে পুলিশের পাশাপাশি রাজশাহী সিটি এবং প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর দুইটি করে টিম এবং ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD