রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রামেক করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

রাজশাহী প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন। মৃতদের মধ্যে তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর সাতজন উপসর্গে মারা গেছেন।

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মোট তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। উপসর্গে মৃত এই সাতজনের মধ্যে ছয় জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোর।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৫৮ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৩০৯টি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD