শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

রামেক প্রতিনিধি : রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

তিনি আরও জানান, মারা যাওয়া ১৭ জনের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিলো। ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ১৭ জনের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিন জন, নওগাঁর একজন, পাবনার পাঁচ জন, কুষ্টিয়ার দুই জন এবং বগুড়ার একজন রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে ৪৯৯ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪১৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD