শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতালে চারদিনে ৬৪ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এর আগে গত সোমবার (২৮ জুন) সর্বোচ্চ ২৫ জন মারা যান।

এ নিয়ে হাসপাতালটিতে এ মাসের চারদিনে ৬৪ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে হাসপাতালটির করোনা ইউনিটে ৩৫৪ জন মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একজনের করোনা নেগেটিভ ছিলো। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ১২ জনের মধ্যে রয়েছেন রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং নাটোরের ১ জন, নওগাঁর ১ জন এবং পাবনার ১ জন। করে রোগী ছিলেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৮৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD