শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাশিয়াকে সহায়তা দিলেই চীনকে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

ইউক্রেনে হামলার শুরুর পর মানবাধিকার ও অন্যান্য ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। চীন যদি এসব নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সহায়তা করে তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

সোমবার (১৪ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জ্যাক সুলিভান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনও সহায়তা দিলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, রাশিয়াকে কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে কি না, তার ওপর নজর রাখা হচ্ছে। রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো থেকে বাঁচাতে পৃথিবীর কোনো জায়গা থেকে রাশিয়াকে কোনো লাইফলাইন পেতে দেওয়া হবে না।

এদিকে অভিযোগ উঠেছে, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়ে আসছে রাশিয়া। সেই সহায়তা দিতে চীন প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। মূলত, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করার জন্যই চীনের কাছে সহায়তা চাইছে মস্কো। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। এসবের মধ্যেই চীনকে এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহযোগিতা চেয়েছে রাশিয়া

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : রয়টার্স

আরও পড়ুন : রাশিয়ায় যুদ্ধ বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৭৫৬ 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD