মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে কাতার কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের আবারও দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। GeographicReference

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন। এই আবেদনে বলা হয়, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এসময় আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গত ২৪ সেপ্টেম্বর রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে তাকে হাজির করা হয়। ওইদিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত ১৭ সেপ্টেম্বর ওসি রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি’র সদর দপ্তরের সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্তও শুরু করে পুলিশ।

পর দিন তাকে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবি কার্যালয়ে নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা।

সম্প্রতি একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়।

ওসি রাকিবুলের নামে প্রচার করা ওই অডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।”

ওই ব্যক্তি অডিওতে দাবি করেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।”

পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটিতে।

ওই অডিও রেকর্ডকে কেন্দ্র করে ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি পরে তাদের কার্যক্রম শুরু করে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। সেখানে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটি ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD