শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। আজ আলোচনা হবে। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছি যে ভোটার তালিকাটা ওনারা দেবেন। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও শিডিউল নিয়ে আলোচনা হবে।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD