বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাষ্ট্রীয় পাটকল রক্ষায় মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

রাষ্ট্রীয় পাটকল রক্ষায় মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। দিনব্যাপী জাতীয় কমনভেনশন শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা সেপ্টেম্বর প্রত্যেক মিল গেইটে মিটিং ও সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১৩ সেপ্টেম্বর প্রত্যেক জেলায় ও শিল্পাঞ্চলে অবস্থান ও সংহতি সমাবেশ, ২৭ সেপ্টেম্বর পাট মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ, জেলায় জেলায় ডিসি অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল। এরপরও দাবি না মানলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

পাট, পাটশিল্প ও পাটচাষি রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে জাতীয় কনভেনশনে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।

বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

দিনব্যাপী কনভেনশনে খুলনা, যশোর, সিরাজগঞ্জ, ডেমরা, নরসিংদী, চট্টগ্রামের পাটকল শ্রমিক নেতাসহ নানা শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত থেকে ও ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল তিতুমীর, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, কৃষক ও ক্ষেতমজুর নেতা অধ্যাপক আব্দুর সাত্তার, সাংস্কৃতিক আন্দোলনের নেতা মফিজুর রহমান লাল্টু, রাষ্ট্র চিন্তার সম্পাদক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদা ও সদস্য সচিব এস এ রশিদ, ইস্টার্ন জুট মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খান, সদ্য কারামুক্ত ইস্টার্ন জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান ও প্লাটিনাম জুবলী জুট মিলের শ্রমিক নেতা নুরুল ইসলাম, সম্মিলিত নাগরিক পরিষদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক শহীদুল ইসলাম, স্টার জুট মিলের নেতা আবুল হাশেম, চট্টগ্রাম আমিন জুট মিল সিবিএ’র সাংগঠকিন সম্পাদক সামছুল আলম, জেজেআই’র শ্রমিক নেতা শামশেদ আলম শমসের, যশোর বদলি শ্রমিক সংগ্রাম সমন্বয় কমিটি নেতা আব্দুর রাজ্জাক তালুকদার, পাটকল সংগ্রাম পরিষদের নেতা লুৎফর রহমান, প্রগতিশীল প্রকৌশলী ও স্থপতি নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, প্রোগ্রেসিভ ডক্টরস ফর পিপলস ফোরাম নেতা অধ্যাপক ডা, হারুন অর রশীদ, ক্ষেতমজুর নেতা আনোয়ার হোসেন রেজা, গার্মেন্টস শ্রমিক নেতা মন্টু ঘোষ প্রমূখ।

কনভেনশন শেষে কর্মসূচি ঘোষণাকালে পাটকল রক্ষায় সকলের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পহেলা সেপ্টেম্বর মিল চালু, কলোনি ছাড়ার নির্দেশ প্রত্যাহার, বদলি শ্রমিক স্থায়ী এবং ৬ সপ্তাহের বেতন ও ঈদুল আজহার বোনাস প্রদান করতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD