সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন : ফাওজুল কবির খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান। তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আবার একটা হানাহানি, আবার একটা পাঁচ আগস্ট হোক, লাখ লাখ লোক রাস্তায় নেমে আসুক। লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এ ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। এ ধরনের পুনরাবৃত্তি আর যেন না হয় তার জন্য ‘হ্যা’ ভোট। জনগণ যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যা’ ভোট।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে বারবার গণঅভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে কেন এটা হয়-এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দেবেন।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD