সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাহানে–শার্দূলের লড়াইয়ের পরও এগিয়ে অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

গালিতে শার্দূল ঠাকুরের সহজ ক্যাচ ফেলেছিলেন ক্যামেরন গ্রিন। এ ছাড়া এদিন পড়ল আরও দুটি ক্যাচ, সঙ্গে ম্যাচে দ্বিতীয়বার প্যাট কামিন্স উইকেট পেয়েও পেলেন না নো বল করায়। তবে গ্রিন পরে দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়েছেন ভারতের ইনিংসের সর্বোচ্চ ৮৯ রান করা অজিঙ্কা রাহানেকে। ফিল্ডিংয়ে বিপরীতমুখী এমন দিনেও অবশ্য এগিয়ে অস্ট্রেলিয়াই।
ভারতকে ২৯৬ রানে আটকে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান করে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে আছে ২৯৬ রানে। মারনাস লাবুশেনের সঙ্গে ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন।
দিনের প্রথম ওভারেই শ্রীকর ভরতকে ফিরিয়ে আঘাত করেছিলেন স্কট বোল্যান্ড। ১৫২ রানে ভারত হারায় ষষ্ঠ উইকেট। তবে তখনো ছিলেন রাহানে ও শার্দূল, ভারতকে আশা জাগান এ দুজনই। সপ্তম উইকেটে মধ্যাহ্নবিরতির আগে-পরে দুজন যোগ করেন ১০৯ রান। রাহানে অবশ্য থামেন সেঞ্চুরির আগেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD