শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

রিফাত হত্যা: একজনের যাবজ্জীবন, দুজন খালাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ঢাকার লালবাগে শিশু রিফাতকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় আরিফুর রহমান জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া দুজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুন্সী রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। ইকবাল মুন্সি ওরফে মেকার ইকবাল ও হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা। তিনি বলেন, রায়ে আমি সংক্ষুব্ধ। আমরা ন্যায়বিচার পায়নি। ভিকটিমের বাবার সঙ্গে আলাপ করে উচ্চ আদালতে আপিল করবো। আশা করছি ন্যায়বিচার পাবো।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন। তিনি বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জুন রিফাত নিখোঁজ হন। এরপর ওই দিন রাতেই লালবাগ থানায় একটি ডায়েরি করেন তার বাবা রফিকুল ইসলাম। পরদিন তার বাবার ফোনে অজ্ঞাতপরিচয় একজন ফোন দিয়ে তার ছেলেকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গত পাঁচ বছর মামলাটি চলাকালে ৩৫ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD