বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রিয়েলমি স্মার্টফোনে বর্ষপূর্তি অফার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : ভক্তদের জন্য অফার নিয়ে বাংলাদেশে নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছে তারুণ্যকেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুসারে মাত্র এক বছরেই দেশের শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের একটি এখন রিয়েলমি।

বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে ভক্তদের জন্য মূল্যছাড়ে স্মার্টফোন দিতে দেশি অনলাইন মার্কেটপ্লেস দারাজের (daraz.com.bd) সাথে অংশীদারিত্ব করেছে রিয়েলমি।

দারাজে রিয়েলমি’র বর্ষপূর্তি অফারে ক্রেতারা রিয়েলমি ৭প্রো (৮+১২৮ জিবি) পাবেন ২৫,৯৯০ টাকায়, রিয়েলমি ৭আই (৮+১২৮ জিবি) পাবেন ১৬,৯৪০ টাকায়, রিয়েলমি সি১৭ (৬+১২৮ জিবি) পাবেন ১৪,৬৪০ টাকায়, রিয়েলমি সি১৫ (৪+১২৮ জিবি) পাবেন ১৩,২৯০ টাকায়, রিয়েলমি সি১৫ (৪+৬৪ জিবি) পাবেন ১২,১৯০ টাকায় এবং রিয়েলমি সি১১ (৫০০০ মিলি অ্যাম্পিয়ার + ৬.৫ ডিসপ্লে) পাবেন ৮,৬৯০ টাকায়। শুধু দারাজে ২৬ ফেব্রুয়ারি মূল্যছাড়ে স্মার্টফোনগুলো কেনা যাবে।

ক্যাম্পেইনে যেসব ক্রেতা রিয়েলমি ৭প্রো, রিয়েলমি ৭আই এবং রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন কিনবেন তারা রিয়েলমি ব্র্যান্ডের ব্যাকপ্যাক, বাডস ক্লাসিক আর বর্ষপূর্তির টি-শার্ট উপহার পাবেন। থাকছে ডিসকাউন্ট ভাউচার, জিরো ইন্টারেস্ট ইএমআই সুবিধা, ব্র্যান্ড ওয়্যারেন্টি এবং বিনা মূল্যে ১২ জিবি ইন্টারনেট বান্ডল (শুধু বাংলালিংকে প্রযোজ্য)।

বর্ষপূর্ত প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও জানালেন, ভক্তদের কাছ থেকে আমরা গত এক বছরে যে ভালোবাসা পেয়েছি তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। তাই রিয়েলমি ক্রেতা ও ফ্যানদের সেবাদানে অঙ্গীকারবদ্ধ। শুভাকাঙ্ক্ষীদের সাথে বর্ষপূর্তির আনন্দ ভাগাভাগি করে নিতেই বিশেষ দামে স্মার্টফোন অফার নিয়ে এসেছি।

রিয়েলমি প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক জানালেন, দারাজ ও রিয়েলমি একই লক্ষ্যে কাজ করছে। উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনকে সমৃদ্ধ ও সহজ করে তোলা। অংশীদারিত্বের মাধ্যমে আরও ভালোভাবে বাংলাদেশের তরুণেরা রিয়েলমি ও দারাজের সুবিধা উপভোগ করতে পারবে।

প্রসঙ্গত, ২০২০ সালে বাংলাদেশে ‘সি২’এবং ‘৫আই’মডেল দুটি দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রিয়েলমি। শুরু থেকেই দারাজে রিয়েলমি’র জনপ্রিয় স্মার্টফোনের অনলাইন ফার্স্ট সেল হয়। রিয়েলমি সাফল্য পেয়েছে। বিক্রির হিসাবে রিয়েলমি এখন দারাজে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD