বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ৮০ রিসোর্ট, ২০টি সংকটাপন্ন এলাকায় প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, কেন বললেন ট্রাম্প? স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে : প্রধানমন্ত্রী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

রুচিবর্ধক আনারসের আচার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

আচারকে বলা হয় রুচিবর্ধক খাবার। কিছু খেতে ভালো লাগছে না খাবারের সাথে একটু আচার নিলে কিন্তু সেই না খাওয়ার ভাবটা আর থাকে না। আর এ কারণে বহু কাল ধরে বাঙ্গালীদের বাড়ি বাড়ি সারাবছরই চলে কিছু না কিছু আচার বানানোর চর্চা।

গতানুগতিক ধারার বাইরে আজকাল ব্যতিক্রমি কতকিছু দিয়েই না আচার বানানো হয়। তেমনই এক আচার নাম পাইনঅ্যাপেল বা আনারসের আচার। চলুন তাহলে জেনে নিন পাইনঅ্যাপেলের আচারের রেসিপি।

আচার বানাতে যা লাগবে:
একটি আনারস

চিনি

লবণ

ধনিয়া

জিরা

পাঁচফোড়ণ

গুড়া মরিচ

শুকনা মরিচ তিনটি

তেতুল তিনটি

যেভাবে বানাবেন:
প্রথমেই আনারসটা ধুয়ে ছিলে নিতে হবে। আনারস ছোলা হয়ে গেলে মাঝের শক্ত অংশ ফেলে ছোট ছোট পিস করে কেটে নিন। এবারে ড্রাই মসলাগুলো টেলে নিয়ে ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে এলে আধা ভাঙ্গা গুড়া করে নিন।

এবার মূল আচার তৈরির পালা। একটি কুকিং ডিশে দুই টে. চামচ সরিষার তেল হাল্কা গরম করে তাতে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিন। এখন এই আনারস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আনারস থেকে পানি ছাড়তে শুরু করলে দিয়ে দিন ৩ টে. চামচ চিনি। চিনি গলে আরও কিছুটা পানি পানি হবে। এ পর্যায়ে এটাকে ঢেকে দিতে যাতে আনারস সিদ্ধ হয়ে যায়।

পানি একটু শুকিয়ে আসলে ঢাকনা তুলে একটু নেড়ে আনারসগুলো ওলোটপালট করে দিতে হবে। এরপর দিয়ে দিন স্বাদ মতো লবণ ও আধা চা চামচ গুড়া মরিচ। একখানা আনারসের জন্য এই পরিমাণ মরিচই যথেষ্ট তবে টেস্ট অনুযায়ী ঝালটা কম-বেশি দেয়া যায়।

এবার এতে একে পাঁচফোরণ গুড়া, তেতুলের পাল্প, শুকনো মরিচ তিনটি এবং জিরা-ধনিয়ার গুঁড়া দিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিন। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম-লোতে রাখুন। আচারের গ্রেভিটা ঘন হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিন কিছু কালোজিরা। আচারটা একদম মাখোমাখো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

ঠাণ্ডা করে ফুডগ্রেড পাত্রে রেখে খেতে পারবেন দীর্ঘদিন। যেহেতু এটা তেলে ভাসা আচার না তাই ফ্রিজেই রাখতে হবে। পাইনঅ্যাপেল দিয়ে জ্যাম বা জেলি তো সবসময়ই খাওয়া হয় এবার না হয় তার পাশাপাশি আচারটাও রাখুন খাবারের তালিকায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD