শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রুবেলের চোখ লঙ্কা সফরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : গত চার বছরে রুবেল হোসেন খেলেছেন মাত্র চারটি টেস্ট। ২০১৭ তে দুটি, ২০১৮ তে একটি, এরপর ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও জায়গা পাননি টেস্ট দলে।

এরপর দীর্ঘ পাঁচ মাস কেটে গেছে অনুশীলন ছাড়াই। করোনার কারণে গ্রামের বাড়ী বাগেরহাটে ছিলেন জাতীয় দলের এই পেসার। লম্বা বিরতি কাটিয়ে এই সপ্তায় ঢাকা এসেছে, যোগ দিয়েছেন একক অনুশীলনে।

আজ দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রুবেল হোসেন জানিয়েছেন তার লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজে। আগামী অক্টোবরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে লঙ্কান দ্বীপে। রুবেলের এই সফরে যাওয়া হবে কী না সেটা অবশ্য সময়ই বলে দেবে।

বাগেরহাটে ব্যাটে-বলে অনুশীলন করতে পারেননি। তবে ফিটনেস নিয়ে কাজ করেছেন নিয়মিতই। দীর্ঘদিন পর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দৌড়েছেন বল হাতে। এই ব্যপারটা স্বস্তি দিচ্ছে তাকে।

‘আমাদের দেশে যখন করোনা খারাপভাবে হানা দিচ্ছে, ক্রিকেটারদের তখন কিছুই করার ছিল না। যার যার নিজের জেলায় চলে গিয়েছিলাম, নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে আমার ফিটনেস নিয়ে কাজ করছিলাম। রানিং করেছি। যেহেতু আমার বাসা নদীর পাড়ে, বালিতেই রানিং বেশি করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’

প্রায় ১১ বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ২৭টি টেস্ট। থিতু হতে পারেননি টেস্ট দলে। আসা যাওয়ার ভেতর থাকা রুবেল সবশেষ পাকিস্তান সফরের ১১৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সেসব আপাতত অতীত। রুবেল জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে খেলতে পারলে নিজের সবটা উজাড় করে দেবেন।

‘আমার মনোযোগ মূলত শ্রীলঙ্কা সিরিজে। লক্ষ্য থাকবে মূলত দলে সুযোগ পাওয়া, পাশাপাশি সুযোগ পেলে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করব। আমি সে অনুযায়ীই অনুশীলন করছি ফিটনেস, বোলিং, স্কিল কিভাবে আরও ভালো করা যায়, সেসব নিয়ে কাজ করছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD