শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রুশ ভ্যাকসিনে পার্শ্ব-প্রতিক্রিয়া!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনা প্রতিরোধে রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ গ্রহণকারী প্রত্যেক স্বেচ্ছাসেবীর একজনের শরীরে দেখা দিয়েছে পার্শ্ব-প্রতিক্রিয়া। মস্কো টাইমসকে দেয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

জানান, রাশিয়ায় টিকা প্রয়োগের পর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবী পার্শ্ব-প্রতিক্রিয়ায় ভুগেছেন। এরমধ্যে, দুর্বলতা এবং পেশিতে ব্যাথা অনুভব হওয়ার পরিমাণই বেশি। অবশ্য, স্বাস্থ্যমন্ত্রী এটাও জানান- টিকা সর্বত্র ব্যবহারের আগেই এ ধরনের উপসর্গের কথা বলা হয়েছিলো।

বৃহস্পতিবার থেকে বড় পরিসরে শুরু হয়েছে ভ্যাকসিনটির প্রয়োগ। ৪ সেপ্টেম্বর সর্বজন স্বীকৃত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’র প্রতিবেদনে উঠে আসে রুশ ভ্যাকসিনের প্রথম দু’ধাপের ট্রায়ালের ফলাফল। জানানো হয়, ৪২ দিনের ব্যবধানে ৭৬ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে টিকার দুটি ডোজ। তাদের সবাই বর্তমানে সুস্থ থাকলেও, দেখা দিয়েছিলো নানা পার্শ্ব-প্রতিক্রিয়া।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD