শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন

রোনালদোর গোলে আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

আল নাসরের হয়ে সময়টা দুর্দান্ত কাটাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের পর এবার এএফসি চ্যাম্পিয়নস লিগেও দেখাচ্ছেন নৈপুণ্য। রোনালদোর গোলে ম্যাচে সমতায় ফেরা আল নাসর ৩-১ ব্যবধানে জয় পেয়েছে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে আল নাসর। তবে বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগেই বাধে বিপত্তি। ৪৪ মিনিটে আচমকা গোল করে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

বিরতির পর তাজিকিস্তানের ক্লাবটিকে আর কোনো সুযোগ দেয়নি আল নাসর। শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরান রোনালদো। তার প্রথম শট ইস্তিকললের রক্ষণে বাধা পেলেও দ্বিতীয় প্রচেষ্টায় কোনাকুনি শটে বল জালে জড়ান।

রোনালদোর গোলে পুরো দলের আত্মবিশ্বাস টগবগ করে ওঠে। এর ফলাফল দেখা যায় ম্যাচের ৭২ থেকে ৭৭ মিনিটে। মাত্র ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করেছে দুইয়ে। পরের ম্যাচে আল দুহাইলের বিপক্ষে মাঠে নামবে আল নাসর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD