শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোনালদোর গোল বাতিলে পয়েন্ট হারালো জুভেন্টাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ক্রীড়া ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে মাঠে নামে জুভেন্টাস। অবশ্য এই ম্যাচের শুরুর একাদশে নামানো হয়নি রোনালদোকে। বিরতির পর তাকে মাঠে নামানো হয়। শেষ মুহূর্তে একটি গোলও করেন। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর এ বাতিল হয়। আর এই গোল বাতিল হওয়ায় ২-২ গোলে উদিনিসের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাদা-কালো শিবির।

অবশ্য উদিনিসের মাঠে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। ৩ মিনিটের মাথায়ই পাওলো দিবালা গোল করে এগিয়ে নেন মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে। ২৩ মিনিটের মাথায় কুয়াদ্রাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

কিন্তু বিরতির পর ম্যাচের ভাগ্য বদলে দেয় উদিনিস। ৫১ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে রবর্তো পেরেইরা গোল করে ব্যবধান কমান। আর ৮৩ মিনিটে জেরার্ড দেউলোফিউ গোল করে সমতা ফেরান।

ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে দারুণ এক গোল করেন রোনালদো। শুরু হয় উদযাপন। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লম্বা সময় ভিএআর চেক করে শেষ পর্যন্ত বাতিল করা হয় রোনালদোর গোলটি। তাতে মৌসুমের প্রথম ম্যাচেই জয় বঞ্চিত হয় জুভেন্টাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD