শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সৌদি প্রো লিগের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।গতকাল শনিবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল তিনটি করেন রোনালদো। ৬৪, ৬৭ ও ৮৭ মিনিটে গোল করেন পর্তুগালের এই তারকা ফুটবলার। ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৪তম হ্যাটট্রিক।

২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর লিগে এখন পর্যন্ত ২৬ গোল করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো।

গোলবন্যার এই ম্যাচে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর। নাসরের হয়ে গোল দুটি করেন ওটাভিও (২০ মিনিটে) আর আব্দুল রহমান গারিব (৪৫+৭ মিনিটে)। বাকি কাজ দ্বিতীয়ার্ধে একাই সেরে নেন রোনালদো।

ম্যাচের ৩৬ মিনিটে ভিরগিল মিসিদজান লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল তাই। ফলে রোনালদোদের জন্য গোল করা সহজ হয়ে যায়। আর সেই সুযোগ পুরোপুুরি লুপে নেয় আল নাসর। একের পর এক গোল করে সফরকারীদের জাল ছিন্নভিন্ন করেন।

লালকার্ড দেখার আগে মিসিদজানের কাছ থেকেই একমাত্র গোলটি পায় আল তাই।

বড় জয় পেলেও এখনও সৌদি প্রো লিগের টেবিলের দ্বিতীয়স্থানেই রয়ে গেছে আল নাসর। ২৫ ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ৫৯। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD