বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার প্রশংসা জাতিসংঘের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার প্রশংসা করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার ভাসানচরে ৪০তম জাতীয় টাস্ক ফোর্সের সভায় এই প্রশংসা করেন জাতিসংঘের প্রতিনিধি।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা সশরীরে ও ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

সভায় ভাসানচরে বাস্তবায়িত উন্নয়নের প্রশংসা করা হয়, যা ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও ভাসানচরের স্থায়িত্ব প্রমাণ করেছে। জাতিসংঘের পক্ষ থেকেও ভাসানচরে বিদ্যমান সুযোগ-সুবিধার প্রশংসা করা হয়।

সভায় কক্সবাজারে এবং ভাসানচরে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন এই সমস্যার একমাত্র সমাধান।

সভায় এলপিজি, খাদ্য, ওয়াশ সেক্টরসহ বিভিন্ন সেক্টরে জাতিসংঘের সংস্থাগুলিকে অধিকতর ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।

রাখাইনে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। সভায় রাখাইনে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ কর্তৃক চলমান কর্মসূচি সম্পর্কে জাতিসংঘের প্রতিনিধিরা অবহিত করেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতাবৃদ্ধির জন্য বাংলাদেশে যে সকল শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা তাদের প্রত্যাবাসনের পরে রাখাইন সমাজে টেকসই সহাবস্থানে সহায়ক হবে বলে উল্লেখ করেন সভার সভাপতি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তিনি ভাসানচরে রোহিঙ্গাদের বসবাস উপযোগী টেকসই উন্নয়ন কার্যক্রমের জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD