বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

রোহিঙ্গা ইস্যুতে আবারো বেঁকে বসল চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

করোনা পরিস্থিতির মধ্যেও সহিংসতায় উদ্বেগ জানিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব জানিয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপের ইউনিয়নভুক্ত দেশগুলো।

তবে কূটনৈতিক সূত্রে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিষদে চীন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যেও মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সহিংসতায় বেসামরিক লোক নিহত হচ্ছে বলে দাবি করে নিরাপত্তা পরিষদের অধিবেশনটি শুরু করে যুক্তরাষ্ট্র।

দেশটির উত্তরপশ্চিম রাজ্যে অধিকতর স্বায়ত্বশাসনের দাবি জানিয়ে আসা জাতিগতভাবে রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের সঙ্গে নৃশংস গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে মিয়ানমার সেনাবাহিনী।

এক বিবৃতিতে যুক্তরাজ্য জানায়, এই সংঘাত ইতিমধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, মানবিক সহায়তার ওপর অতিরিক্ত বিধিনিষেধ এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়িয়ে তুলেছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য বেলজিয়াম, এস্তোনিয়া, ফ্রান্স এবং জার্মানিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তারা মিয়ানমারজুড়ে অতিসত্ত্বর যুদ্ধ বিরতির আহ্বান জানায়।

রোহিঙ্গা মুসলিমদের কথা উল্লেখ করে তারা জানায়, আমরা দেশটিতে মহামারী প্রতিরোধের গুরুত্বের ওপর জোর দিচ্ছি। যাতে ঝুঁকিতে থাকা সব ধরনের শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

তবে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে এই প্রস্তাবে সমর্থন দেয়নি চীন। এর আগে মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ফেব্রুয়ারিতে। তখন দেশটিতে জাতিসংঘের হস্তক্ষেপের বিষয়ে বিরোধিতা করে চীন এবং ১৫ সদস্যের যৌথ বিবৃতি গ্রহণে বাধা দেয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD