শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোহিঙ্গা সমস্যা সমাধান খুবই কঠিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয় এবং এজন্য ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে। ইইউ ডেলিগেশনের রাষ্ট্রদূত রেনসে তেরিংক বুধবার (২ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘ডিক্যাব টক’ -এ একথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ্য করেন।’

চীন, ভারত ও আসিয়ানের দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে জানিয়ে রেনসে তেরিংক বলেন, ‘আমার মনে হয়, সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এটি শুধু ইইউ’র বিষয় না, অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে। কিন্তু কোথায় তারা?’

মিয়ানমারে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ দেশটিতে গত মাসে নির্বাচন হয়েছে। সেখানে গণতন্ত্র সবে শুরু হয়েছে। নির্বাচনের পর কী অবস্থা হবে, সেটি এখনও দেখার বিষয়। তবে রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়।’

ওআইসির অধীনে যেটি হচ্ছে সেটি ভালো, কিন্তু আরও অনেক কিছু করার প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে যা আছে সেটি আমরা ব্যবহার করছি। শুধু তাই না, মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে প্রত্যাবাসন নিয়ে আমরা কথা বলছি এবং মিয়ানমারের সঙ্গেও আলোচনা করছি।’

অনুষ্ঠানে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা, সুইডিশ রাষ্ট্রদূত বার্গ ভন লিন্ডে, ড্যানিশ রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন, স্প্যানিশ রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিটেজ এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েজ উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD