বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার ১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

রোহিতের গাড়িতে নতুন নম্বরপ্লেটের রহস্য কী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাড়ির ব্যাপারে ভারতীয় ক্রিকেটাররা বরাবরই সৌখিন। মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা বিলাসবহুল গাড়িতে চড়েন। পিছিয়ে নেই ভারতের আরেক তারকা ক্রিকেটার রোহিত শর্মাও। সম্প্রতি নিজের গ্যারেজে এনেছেন ঝলমলে কমলা রঙের এক ল্যাম্বরগিনি উরুস এসই।

তবে গাড়ির মডেল বা দামের চেয়ে রোহিতের এই গাড়ির নম্বরপ্লেট নিয়ে চলছে তুমুল আলোচনা। নতুন গাড়ির জন্য ‘৩০১৫’ সংখ্যা বেছে নিয়েছেন তিনি। এই সংখ্যার পেছনে রহস্য খোলাসা করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তারা জানিয়েছে, নতুন কমলা রঙের এই উরুসের নম্বরপ্লেটে ‘৩০১৫’ সংখ্যা মূলত নিজের পরিবারকে প্রাধান্য দিয়ে রেখেছেন রোহিত। ‘৩০’ তার মেয়ে সামায়রার জন্মতারিখ-৩০ ডিসেম্বর। ‘১৫’ ছেলে আহানের জন্মদিন-১৫ নভেম্বর। মজার ব্যাপার হলো, ৩০ আর ১৫ যোগ করলে হয় ৪৫—যেটা রোহিতের আন্তর্জাতিক জার্সি নম্বর!

প্রায় ৪ কোটি ৫৭ লাখ রুপি খরচ করে কেনা এই নতুন উরুস এসই-তে আছে আপগ্রেডেড স্টাইলিং, প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন, ৮০০ হর্সপাওয়ার, ৯৫০ এনএম টর্ক—আর শূন্য থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে লাগে মাত্র ৩.৪ সেকেন্ড!

আন্তর্জাতিক টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৮ বছর বয়সি রোহিত। চলতি বছরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। জাতীয় দলের হয়ে খেলতে চান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। যদিও ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, রোহিত এবং কোহলির সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পরই ওয়ানডে দলটাকে নতুন করে গড়তে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD