শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউন ঘোষণা অস্ট্রিয়ায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়া। সোমবার থেকে এটি কার্যকর হবে বলে শুক্রবার জানিয়েছেন চ্যান্সেলর আলেক্সান্ডার স্ক্যালেনবার্গ।

এর আগে বৃহস্পতিবার টিকা না নেওয়া ব্যক্তিদের এলাকায় লকডাউন ঘোষণা করেছিল অস্ট্রিয়া সরকার। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়া ২৪ ঘণ্টার ব্যবধানে দেশব্যাপী লকডাউন ঘোষণা করতে হলো কর্তৃপক্ষকে।

চ্যান্সেলর আলেক্সান্ডার স্ক্যালেনবার্গ জানিয়েছেন, অন্তত ২০ দিন লকডাউন বলবৎ থাকবে। ২০২২ সালের জানুয়ারির মধ্যে টিকা না নিলে ওই বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে টিকা নিতে হলে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

পশ্চিম ইউরোপের যে কয়টি দেশে করোনার টিকা নেওয়ার হার সবচেয়ে কম তার মধ্যে অন্যতম অস্ট্রিয়া।

নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পঞ্চম ঢেউ চাই না। অনেক বেশি রাজনৈতিক শক্তি, ক্ষীণ টিকা বিরোধীতা এবং ভুয়া খবরের কারণে অনেকে টিকা নিতে চাইছেন না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD