শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির জয়, জামায়াতের ভরাডুবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৬ পদে বিএনপিপন্থি ও ৯ পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অপরদিকে জামায়াতপন্থিদের ভরাডুবি হলেও অংশ নেয়নি আওয়ামীপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৩৮৫ ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হওমায়ুন কবির।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রফিক উল্যাহ।

এই নির্বাচনে জামায়াত ইসলামীপন্থি প্যানেল থেকে কেউ নির্বাচিত হতে পারেননি। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়।

প্রধান নির্বাচন কমিশনার একেএম হুমায়ুন কবির রাতে সাংবাদিকদের বলেন, সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে রফিক উল্লাহ নির্বাচিত হয়েছে।

১৫টি পদের মধ্যে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল মজিদ (বিএনপি) ও আবুল খায়ের (স্বতন্ত্র), সম্পাদক রফিকুল উল্ল্যাহ (বিএনপি), সহ-সম্পাদক জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (স্বতন্ত্র) পাঠাগার সম্পাদক মোশাররফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (স্বতন্ত্র) অডিটর রাকিবুল হাসান অপু (স্বতন্ত্র), সদস্য পদে আজহার উদ্দিন রকি (স্বতন্ত্র), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ মানিক (স্বতন্ত্র), আব্দুর রহিম মানিক (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল নোমান (স্বতন্ত্র), জাফর আহমেদ (বিএনপি)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD