শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

লন্ডন থেকে সিলেটে এলেন ৪২ যাত্রী, থাকবেন নির্ধারিত হোটেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সিলেট প্রতিনিধি : লন্ডন থেকে সিলেটে পৌঁছেছেন ৪২ যাত্রী।

সোমবার দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ৪৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ৪২ যাত্রী সিলেটে নামেন। বাকি পাঁচ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকায় যায়।

প্রশাসনের সহযোগিতায় তাদের নির্ধারিত দুটি হোটেলে নেয়া হচ্ছে। তারা ১৪ দিন সেখানেই কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪২ যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় বিআরটিসির বাসে করে সিলেটের নির্ধারিত দুটি হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।

লাইটনিউজ

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD