শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লন্ডন যাবেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের রহস্যময় ইনজুরি নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল দেশের ক্রীড়াঙ্গন। এ নিয়ে নানান টানাপোড়নের একপর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৮ ঘণ্টা পর অবসর ভেঙে আবারও ফেরার কথা জানান তিনি।

এদিকে অবসর ভাঙলেও এখনই ক্রিকেটে ফিরছেন না ওয়ানডে দলপতি। দেড় মাসের বিরতি নিয়েছেন তিনি। এই সময়ে নিজের ফিটনেস ও কোমরের চোট নিয়ে কাজ করার কথা রয়েছে তার। সেই লক্ষ্যেই এবার চট্টগ্রামের এই ক্রিকেটার লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের ভাষ্য, তামিম দুবাই যাচ্ছে। সেখান থেকে ২৫ থেকে ২৬ জুলাই ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয়, না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।

তিনি আরও যোগ করেন, এর মাঝে আমরা ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।

আসন্ন এশিয়া কাপে তামিমই অধিনায়ক কিনা প্রশ্নে বিসিবির এই পরিচালকের মন্তব্য, আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD