শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

লরির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে তেলের লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজির চালক জাহাঙ্গীর (৪০), সিএনজির যাত্রী রুমা বেগম (৩০) ও মামুন (৩৫)। এ ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল পৌনে আটটার দিকে রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসা মেঘনা অয়েলের একটি তেলবাহী লরির (নোয়াখালী-ট ০৫-০০৬৭) চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা সিএনজির (লক্ষ্মীপুর-থ ১১-৬৮৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তেলবাহী লরি ও সিএনজি স্কুটারটি পাশের খালে পড়ে যায়। এতে সিএনজি স্কুটারের তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা সিএনজিচালক জাহাঙ্গীর আলম ও যাত্রী রুমা বেগমকে (৩০) মৃত ঘোষণা করেন।

এছাড়া গুরুতর আহত মামুনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত মামুনও মারা যান। নিহত সিএনজি স্কুটার চালকের বাড়ি রায়পুর উপজেলায় ও রুমা বেগমের বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে। এছাড়া মামুনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শোল্লায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আরটিভি নিউজকে জানান, তেলের লরির চালক পলাতক রয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD