শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২১ জুন) সকাল ৯ টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নাম্বার বুথে তিনি ইভিএম এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর পদে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথমবারের মত ইভিএমে ভোট দিলাম। খুবি সুন্দর একটা পদ্ধতি এবং একবারেই সময় নষ্ট হচ্ছে না। ঝামেলাও কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোন সুয়োগ নেই। ভোট শেষে খুব দ্রুতই ফলাফলটা পাওয়া যায়। সবাই খুব দ্রুত ভোট দিচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ বছরে এই পৌরসভার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে এই অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় জনগণ আওয়ামী লীগের প্রার্থী আসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফ আফজাল জানান, ৫নং ওয়ার্ডের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রী মহদোয় সকাল ৯ টায় কেন্দ্রে প্রবেশ করে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD