শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কাকরাইলে লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ সরকারের অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অভিযানে অননুমোদিত ওষুধ ও রাজস্ব ফাঁকি দিয়ে আনা ইনজেকশন জব্দ করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, কোনও ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করে দিয়েছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও রাজস্ব ফাঁকি দিয়ে আনা ইনজেকশন আমরা পাই। এসব ওষুধের রাজস্ব পরিশোধের নথি কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। এর অধিকাংশগুলিই তারা আমদানি করেছেন লাগেজ পার্টির মাধ্যমে। বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD