শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :

লাভ ট্রিপে জোভান ও তানজিন তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

গত এক বছর ধরেই নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। তাদের অভিনীত নাটকগুলো প্রশংসিতও হচ্ছে। যার কারণে এবারের ঈদে এ জুটি একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম একটি নাটক হলো ‘লাভ ট্রিপ’।

সোহাইল রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। এটি আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। এ নাটকে জোভান অভিনয় করছেন মঈন চরিত্রে আর তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যিনি প্রেমিকের টানে ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যান। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘ঈদের জন্য যে কয়েকটি নাটকে অভিনয় করেছি, তার মধ্যে অন্যতম একটি নাটক এটি। গল্পের মধ্যে যেমন রয়েছে বৈচিত্র্য, সেই সঙ্গে সহশিল্পী হিসাবে জোভানকেও পেয়েছি। আমাদের দুজনের অভিনয় রসায়ন বেশ ভালো। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জোভান বলেন, ‘গল্পের বৈচিত্র্য ছাড়া এখন আর কোনো নাটকে অভিনয় করি না। এ নাটকটি সব দিক থেকেই মানসম্মত। তাই এটির প্রতি দর্শকের আগ্রহ থাকবে বলেই আমার বিশ্বাস।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD