সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

লালমনিরহাটে ফের বন্যা পরিস্থিতির অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দীর্ঘ চার সপ্তাহ যাবত থেমে থেমে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে বানভাসিরা।

বানভাসি মানুষগুলোর মাঝে শুকনো খাবার,বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার মারাত্মক সংকট দেখা দিয়েছে এদিকে পানিবন্দি মানুষ পরিবার-পরিজন ও গৃহপালিত পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ ও প্রতিবন্ধিরা। বন্যাদুর্গত এলাকার অধিকাংশ মানুষ ত্রাণ পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছেন ।

জেলা প্রশাসক মো. আবু জাফর জানিয়েছেন বন্যাকবলিত এলাকায় ২২ লাখ ২৫ হাজার সাতশ টাকা এবং ১১৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কয়েক হাজার বানভাসি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে শুকনো খাবার।

পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান,উজানের ঢলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD