সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য আনসার আলী (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০) নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগীশ এলাকার মৃত ওমর আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামে জমি সংক্রান্ত ঝামেলার জেরে মিঠু প্রফেসরের জমিতে বিদ্যাবাগীশ এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে মরদেহ ফেলে আসামিরা পালিয়ে যায়। পরদিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর দুই আসামির বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্ত দুই আসামি আনসার আলী ও আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের হাজতবাসের দিনগুলো সাজা থেকে বাদ দিতে আদেশে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD