শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

লাশ ‘দাফন’ করে সংসার চলছে কলেজছাত্রের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

করোনাভাইরাসের কারণে লকডাউন চলায় সংসারে অর্থাভাব দেখা দিয়েছে। বাধ্য হয়ে তাই কঠিন পথই বেছে নিলেন কলেজছাত্র। পেটের দায়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতদে লাশ সৎকার করে জীবন চালাতে বাধ্য হচ্ছেন চাঁদ মুহাম্মদ।

জানা গেছে, দ্বাদশ শ্রেণির ছাত্র চাঁদ মুহাম্মদের বাড়ি ভারতের উত্তরপূর্ব দিল্লির সিলামপুরে। তার বাড়িতে মা থাইরয়েডের রোগী। আর তিন বোন স্কুলে পড়ে। মায়ের চিকিৎসার খরচ, বোনদের স্কুল ফি’র সঙ্গে নিজের পড়াশোনার খরচ চালাতে এই কাজে নেমেছেন চাঁদ।

চাঁদের মায়ের নিয়মিত চিকিৎসার দরকার থাকলেও তার উপায় নেই! পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার ভাই। তিনি দোকানে কাজ করলেও সেই কাজটা হাতছাড়া হয়েছে লকডাউনে। তাই মহামারির সময়ে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন চাঁদ।

প্রতিদিনি ফজর নামাজ পড়ে কাজে যান তিনি। এমন বিপজ্জনক কাজে পারিশ্রমিকও অবাক করার মতো। মাসে ১৭ হাজার টাকা। তবে অভাবের সংসারে চাঁদের কাছে সেটাই তো অনেক। খেয়ে-পরে, মায়ের চিকিৎসার খরচ কোনো মতে চলে যায়।

চাঁদ জানান, করোনায় মানুষের কষ্ট তাকে ভাবিয়ে তুলেছে। তাই চিকিৎসক হওয়ার স্বপ্নও দেখেন। কিন্তু ডাক্তার হওয়ার আশা ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো তার কাছে। সূত্র: আনন্দবাজার

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD