শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লিগের সেরা খেলোয়াড় শামসুন্নাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নারী ফুটবল লিগ আজ (শুক্রবার) শেষ হয়েছে। সকালে রাজশাহী স্টারস চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনীকে হারিয়ে। সকালে চ্যাম্পিয়ন হলেও শিরোপা তুলে দেওয়া হয়েছে রাতে সকল ম্যাচের পর।

এবার নারী ফুটবল লিগে সেরা ফুটবলার হয়েছেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শামসুন্নাহার জুনিয়র। তিনি একটানা পাঁচ ম্যাচে গোল করেছেন এবং ম্যাচসেরা হয়েছেন। দশ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ সেরা হওয়ায় শামসুন্নাহারের লিগ সেরা খেলোয়াড় হওয়া ছিল সময়ের অপেক্ষা। ফরাশগঞ্জ রানার্স আপ হলেও সেরা খেলোয়াড় তাদের দলের হওয়ায় খানিকটা সান্ত্বনা ক্লাবটির।

জাতীয় দলের গোলরক্ষক রুপ্না চাকমা লিগের সেরা গোলরক্ষক হয়েছেন। চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস সবচেয়ে কম গোল হজম করেছে। এই কৃতিত্বের জন্য রুপ্না সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন। সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন আলপী আক্তার। সেই আলপী এবার ঘরোয়া লিগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রাজশাহী স্টারসের জার্সিতে ২৯ গোল করে গোল্ডেন বুট পেয়েছেন।

সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক দুই জনই ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন। চ্যাম্পিয়ন দল সাড়ে চার লাখ, রানার্স আপ আড়াই লাখ টাকা। লিগে অংশগ্রহণ করা প্রতিটি দলের অংশগ্রহণ ফির ডামি চেক প্রদান করেছে ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, সহ-সভাপতি ফাহাদ করিম পুরস্কার প্রদান করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD