সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

লেবাননের বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ১৯ জন সদস্য আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) লেবাননের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লেবাননের ভয়াবহ বিস্ফোরণে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ১৯ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে আরও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD