রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সামনের মাসে করার কথা ছিল বিয়ে

লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার এই সেনা নিহত হওয়ার তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

তারা বলেছে, শুক্রবার ২৪ বছর বয়সী ক্যাপ্টেন মাওজ রেকানাতি ড্রোন হামলায় প্রাণ হারান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনীর এ ক্যাপ্টেনের আগামী মাসে তার বাগদত্তাকে বিয়ে করার কথা ছিল।

কিন্তু তার আগেই তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেছেন, এমন কঠিন সময়ে তিনি ক্যাপ্টেন মাওজের সঙ্গী ও তার পরিবারের পাশে থাকবেন।

গত মাসে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ক্যাপ্টেন মাওজসহ মোট সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তিনি গোলানি ব্রিগেডের ১২ নং ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন।

গত মাসের মাঝামাঝি সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে রয়ে যায়। যুদ্ধবিরতি ব্যবহার করে বাফার জোন তৈরির জন্য তারা সেখানে সাধারণ মানুষের ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো ধ্বংস অব্যাহত রাখে। এর পাশাপাশি হিজবুল্লাহর সদস্যদের ওপর হামলা চালায়। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ পাল্টা হামলা শুরু করে।

আর পাল্টা হামলায় তারা ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। যা ইলেকট্রিক জ্যামার দিয়ে আটকানো যায় না। এতে করে লেবাননে থাকা ইসরায়েলি সেনারা প্রায়ই হতাহতের শিকার হচ্ছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD