রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

লেবাননে হিজবুল্লাহর হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় একজন কমান্ডারসহ ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের কাফার তেবনিত গ্রামে ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন কমান্ডারের ট্যাংকে আঘাত হানে। এতে ট্যাংকের চারজন ক্রু সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন। তিনি ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। অন্য সেনাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক হচ্ছে না, নিশ্চিত করল সুইজারল্যান্ডযুক্তরাষ্ট্র-ইরান বৈঠক হচ্ছে না, নিশ্চিত করল সুইজারল্যান্ড
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর তথ্যমতে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

লেবাননে সংঘাত বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD