বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ সন্দেহ থেকে মামলা, গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা কে এস ফিরোজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বিশিষ্ট অভিনেতা কে এস ফিরোজ (৭৬) আর নেই। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত ফেসবুকে জানিয়েছেন তার মেয়ে প্রীতু ফিরোজ।

তিনি লেখেন, আমার সৈনিক বাবা, মেজর (অব.) খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ (সবার কাছে উনি কে এস ফিরোজ নামে পরিচিত) আজ সকালে ৬টা ২০ মিনিটে সিমএইচ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এখন শান্তিতে ঘুমাচ্ছেন। সশস্ত্র বাহিনীর সর্বশেষ শ্রদ্ধা নিবেদন শেষে আজ বাদ জোহর বাবার ইচ্ছাতে বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

তিনি আরও লেখেন, আব্বু বলেছেন মহামারি চলাকালীন যারা মারা যান, তারা শহীদ। তিনিও শহীদ হয়ে চলে গেলেন। তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। তার যাতে জান্নাতুল ফেরদাউস নসিব হয়, সেজন্য সবার কাছে দোয়া চাইছি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD