মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

লোকে লোকারণ্য সিলেটের মাদ্রাসা মাঠ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা লোকারণ্য হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এর আগে শীত উপেক্ষা করে গতকাল বুধবার জনসভাস্থলে নেতাকর্মীরা অবস্থান অবস্থান নেন।

আজ সকাল ১০টায় জনসভা শুরু হবে। বেলা ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিযে দেবেন তারেক রহমান। সকাল ১০টার দিকে তারা আসনও গ্রহন করেন। জুলাই আদোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দেবেন।

গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন।

রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুড়। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দুই দশক আগে ২০০৫ সালে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে আজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে বক্তৃতা করবেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD