শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী কলেজের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তা করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অনেক জায়গায় অপ্রয়োজনীয়ভাবে অনেক কলেজ গড়ে উঠেছে। সেগুলো রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সীমিত পরিসরে কীভাবে এসব প্রতিষ্ঠান পুনর্বিন্যাস করা যায়, সে বিষয়ে সরকারের ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব প্রতিষ্ঠানকে কীভাবে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায়, তা বিবেচনা করা হবে। তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না—এ বিষয়ে তিনি নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD