বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শত্রুর অন্ধ পরিকল্পনার বিরুদ্ধে ইরানি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ইরানি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (২৮ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি এই আহ্বান জানান।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, “শত্রুর অন্ধ পরিকল্পনা হলো—আরোপিত যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক ও প্রচারণামূলক অবরোধের পর সমাজে বিভাজন ও ভাঙন সৃষ্টি করা, যাতে তারা সামরিক ব্যর্থতার ক্ষতিপূরণ করতে পারে এবং জাতিকে হাঁটু গেড়ে বসাতে পারে।”Politics

ইসলামি প্রজাতন্ত্রের জাতীয় আইনসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বার্তায় তিনি ইরানিদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।

মার্চে দায়িত্ব গ্রহণের আগে থেকে তিনি জনসমক্ষে উপস্থিত হননি।

সূত্র: এক্সপ্রেস টেলিভিশন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD