বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৬ জন।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত হামে ৮৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫১ জন। সেইসঙ্গে গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন।

১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD