শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শনিবার ভোরে দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

আগামীকাল (শনিবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজের ডেকবিম বসানোর কাজ চলবে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ কাজ চলবে। তাই এ সময়ে নিরাপত্তার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় গত মে মাসে। এটি চালু হতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। এটি নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD