বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শনিবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য ১৮ র্মাচ, সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে মিন্টোরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা।

এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD